ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলা ইউপি’তে স্বতন্ত্র-বিদ্রোহী প্রার্থীর জয়জয়কার
ফরিদগঞ্জের ১৩টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে বিএনপি নেতা ৬ জন, আওয়ামী লীগ বিদ্রোহী ৪ জন এবং নৌকার প্রার্থী ৩ জন নির্বাচিত হয়েছেন। হাইমচরের ৪টি ইউনিয়নের মধ্যে ১টিতে নৌকা এবং ২টিতে আওয়ামী লীগ বিদ্রোহী এবং ১টি ইউনিয়নে বিএনপি তথা স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।





