সয়াবিন তেলের দাম আরও বাড়াতে চান ব্যবসায়ীরা
সয়াবিন তেলের দাম আবারও লিটারে ৮ টাকা বাড়ানোর চিন্তাভাবনা করছেন ব্যবসায়ীরা। ইতোমধ্যেই তারা বাণিজ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রস্তাব দিয়েছেন। তবে বাণিজ্য মন্ত্রণালয় এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।







