কানাইঘাটে বউ-শাশুড়ির ভোট যুদ্ধ
সিলেটের কানাইঘাটে ৫ম ধাপের ইউপি নির্বাচনে একই ওয়ার্ডে লড়াই করছেন বউ-শাশুড়ি। উপজেলার বড়চতুল ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্ধি বউ-শাশুড়ি আলাদাভাবে ভোটারদের নজর কাড়েছেন। দুজনেই ঘুরে বেড়াচ্ছেন ভোটের মাঠে। কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। একই ঘর থেকে বউ-শাশুড়ি ভোটের মাঠে থাকায় ভোটারদের মধ্যে চলছে নানা আলোচনা-সমালোচনা।






