দেশের খবর

ময়মনসিংহে সন্তানের গলায় ছুরি ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সন্তানের গলায় ছুরি ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় মো. জুবায়েদ হোসেন আকাশ (১৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মো. জুবায়েদ হোসেন আকাশ উপজেলার টিঅ্যান্ডটি রোডের দত্তপাড়া এলাকার এবাদুলের ছেলে। 

বুধবার (২৯ ডিসেম্বর) বিকালে আদালতে তুলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দ্বিবাগত মধ্যরাতে মো. জুবায়েদ হোসেন আকাশকে গ্রেফতার করে পুলিশ। ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) জহিরুল হক মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী (৩৫) ওই উপজেলার বাসিন্দা। তিনি গৃহপরিচারিকা হিসেবে শহরের বিভিন্ন বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করেন। এই সুবাদে সিএনজিচালক স্বামীকে নিয়ে শহরের টিঅ্যান্ডটি রোডের দত্তপাড়া ভাড়া বাসায় বসবাস করতেন। 

এরই মাঝে গত রবিবার (২৬ ডিসেম্বর) মধ্যরাতে রাতে বাসার মালিকের ছেলে জুবায়েদ দরজায় এসে ধাক্কা দেয়। পরে জুবায়েদ তার পরিচয় দিলে ওই নারী দরজা খুলে দেন। এ সময় পাঁচজনের একটি দল ঘরে প্রবেশ করে ঘুমিয়ে থাকা স্বামীকে অস্ত্রের ভয় দেখালে তিনি দৌড়ে পালিয়ে যান। 

এই সুযোগে জুবায়েদ তাকে টেনেহিঁচড়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণে বাধা দিলে ওই নারীর শিশু সন্তানের গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে ঘটনাটি জানাজানি হলে ওই নারী মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে জুবায়েদসহ পাঁচজনকে আসামী করে মামলা দায়ের করেন।

জহিরুল হক মুন্না আরও বলেন, এঘটনায় জড়িত অপর আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

 

 

 

 

 

 



সম্পর্কিত খবর