রাজশাহী

রাণীনগরে আনসার ভিডিপির কমিটি গঠন

নওগাঁর রাণীনগরে ভান্ডারা আনসার ভিডিপি সঞ্জীবন প্লাটুন ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ভান্ডারা গ্রামে ক্লাব কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।

রাণীনগর উপজেলা আনসার কোম্পানি কমান্ডার সিরাজুল ইসলামের সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু হোরাইরা, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম ও বিএনপি নেতা সাজ্জাদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে রাণীনগর উপজেলা আনসার কোম্পানি কমান্ডার সিরাজুল ইসলামকে সভাপতি, ভিডিপি সদস্য সুনীল চন্দ্র পালকে সাধারণ সম্পাদক এবং জিল্লুর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৬৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান শেষে ক্লাবের সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।



সম্পর্কিত খবর