রোড ডিভাইডার টপকে মাইক্রোবাসের ওপর উঠে গেল এনার বাস
ঢাকার খিলক্ষেতে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ভেঙে পাশের লেনের চলন্ত মাইক্রোবাসের ওপর উঠে গেছে এনা পরিবহনের একটি বাস। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দর সড়কের লা মেরিডিয়ান হোটেলের পাশে এ দুর্ঘটনা ঘটে।





