শেষ মুহুর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা
শেষ মুহুর্তে জমে উঠেছে রায়পুরা পৌরসভার নির্বাচন। আসছে ২৬ ডিসেম্বর প্রথম ইভিএম পদ্ধতিতে রায়পুরা পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা সকাল থেকে গভীররাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে পৌর এলাকার অলিগলি।







