ঠাকুরগাঁওয়ে শিল্প পার্ক গড়ছে সরকার, কর্মসংস্থান হবে ২৫ হাজার মানুষের
শিল্পায়নে পিছিয়ে পড়া জেলা ঠাকুরগাঁওয়ে কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নকে ত্বরান্বিত করতে নতুন করে গড়ে তোলা হচ্ছে বৃহৎ শিল্প পার্ক। যেখানে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থানের সম্ভাবনার কথা জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দ্রুত বেকারত্ব দূর করতে এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনে আরও শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে বলেও জানান তিনি।







