বট ও পাইকড় গাছের বিয়েতে দেড় হাজার অতিথিকে আপ্যায়ন
মহাধূমধাম করে বিয়ের আয়োজন। কিন্তু মানুষের নয়, বট-পাইকড় গাছের বিয়ে। হিন্দুশাস্ত্র অনুযায়ী, বিয়ের সাজে সাজানো হয় বর-কনে। ১৭ বছর আগে বিয়ের দেয়ার উদ্দেশ্যেই রোপণ করা হয়েছিল এই গাছ দুটি। প্রায় দেড় হাজার লোকের খাবারের ব্যবস্থার পাশপাশি ছিল গায়ে হলুদ, বাদ্য-বাজনাসহ হিন্দুশাস্ত্রমতে বিয়ের সব আয়োজন।







