ট্রাক্টর চাপায় ১ ভিক্ষুক মহিলা আহত
টাঙ্গাইলের নাগরপুরে অবৈধ ট্রাক্টর চাপায় ১ ভিক্ষুক মহিলা গুরুতর আহত হয়েছে। টাঙ্গাইল-নাগরপুর সড়কের খোয়ার ঘাট নামক স্থানে ১ ডিসেম্বরের সকাল আনুমানিক ১০.৩০ মিনিটের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়েছে ১ মহিলা।
টাঙ্গাইলের নাগরপুরে অবৈধ ট্রাক্টর চাপায় ১ ভিক্ষুক মহিলা গুরুতর আহত হয়েছে। টাঙ্গাইল-নাগরপুর সড়কের খোয়ার ঘাট নামক স্থানে ১ ডিসেম্বরের সকাল আনুমানিক ১০.৩০ মিনিটের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়েছে ১ মহিলা।
ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গরুর গাড়িতে ধাক্কা লেগে মোজাম্মেল হক বিশ্বাস (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। বুধবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বাথান গাছি বেলেমাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মহামায়ায় থাকতে হলে আপনাকে একটু দূরে বারৈয়ারহাট বাজারে আবাসিক হোটেল ভাড়া করতে হবে,না হয় মিরসরাই সদরে আবাসিক হোটেলে রাত কাটাতে হবে। খাওয়া দাওয়ার জন্য মহামায়ার গেইটের সামনে কিছু হোটেল আছে।আরো ভালো খাবারের জন্য মিরসরাই বা বারৈয়ারহাটে ভালো মানের হোটেল পাবেন।
রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসাইন্যাদমে মাদ্রাসা ও হেফজখানার ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন, মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনাসভা শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ব্যালটে প্রিসাইডিং অফিসারের সই ছাড়াই কাজী শামছুল ইসলাম সামু মেম্বার নির্বাচিত হয়েছেন। নির্বাচনের দিন সামু ও তার লোকজন সই ছাড়া ব্যালটগুলো নিয়ে ফুটবল প্রতীকে সিল মেরে বাক্স ভর্তি করেন বলে অভিযোগ উঠেছে।
আজ বুধবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের চামুন্ডা গ্রাম সংলগ্ন নলশীষা নদীর তীর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সৌরভ ওই এলাকার চামুন্ডাই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। পেশায় তিনি একজন ব্যবসায়ী। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গায় ইনজেকশনের মাধ্যমে শরীরে বিষ প্রয়োগ করে শামসুল শেখ নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে নাত জামাইয়ের বিরুদ্ধে। আজ বুধবার সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বৃদ্ধ শামসুল শেখ । তার মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে এক গৃহবধূকে (২০) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার লঙ্গরপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. কামরুজ্জামান (২৩) ও দুদু মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৭) এবং জামালপুরের দেউরপাড়া গ্রামের আব্দুল সেকের ছেলে আয়নাল হক (৫০)।