তৃতীয় ধাপের ইউপি নির্বাচন : ময়মনসিংহে আওয়ামীলীগ ১৪, স্বতন্ত্র ১১, জাপা ১
মুক্তাগাছা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৫টিতে নৌকা প্রতিক নিয়ে আওয়ামীলীগ, ৪টিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামীলীগ বিদ্রোহী ও একটিতে বিএনপি স্বতন্ত্র প্রার্থী বিজয়ি হয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা শারমিন সুলতানা জানান, দিনভর শান্তিপুর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটে বিভিন্ন ইউনিয়নের ফলাফল প্রকাশ করা হয়েছে।






