জয়পুরহাটের কালাই বিদ্রোহী প্রার্থীর অফিস ভাংচুর, গ্রেফতার ২
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী মো. মনোয়ার হোসেনের নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁর কর্মী-সমর্থকের দুটি দোকানও ভাঙচুর করা হয়। গতকাল বুধবার রাত ১০টার দিকে মাত্রাই মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে।






