টাঙ্গাইলে হেরোইনসহ ২ মাদক কারবারি আটক
টাঙ্গাইলের ঘাটাইলে ৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। সোমবার ভোরে ঘাটাইল পৌর এলাকার মসজিদ মার্কেটের মিনিস্টার শো রুমের সামনে থেকে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।




