নরসিংদীতে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও তার সহযোগী অস্ত্রসহ আটক
নরসিংদীর রায়পুরার অস্ত্র ও গুলিসহ রাতুল হাসান জাকির নামে এক নবনির্বাচিত চেয়ারম্যানসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান।







