সিলেট কুমারগাঁও বাস স্ট্যান্ডে জনতা-পরিবহন শ্রমিকদের সংঘর্ষ
সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ডে সিএনজি অটোরিকশা ও বাস শ্রমিক এবং স্থানীয় জনতার মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় এক অটোরিকশা যাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে এ সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন এবং অটোরিকশা শ্রমিকদের হামলায় ১০/১২টি বাস ভাঙচুর করা হয়।







