বঙ্গবন্ধু টানেলের আনোয়ারা প্রান্তে সংযোগ সড়কের কার্পেটিংয়ের কাজ শুরু
কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন দেশের প্রথম বঙ্গবন্ধু টানেল। তলদেশে দুইটি টিউব স্থাপনের কাজ শেষে স্বপ্নের কর্ণফুলী টানেল রূপ নিচ্ছে বাস্তবে , পাশাপাশি তৈরি হচ্ছে আনোয়ারা প্রান্তের সংযোগ সড়ক। চার লাইনের ৪ দশমিক ৮ কিলোমিটার সংযোগ সড়ক প্রস্তুতের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।







