নাটোরে নিজের ভ্যানের নিচে পড়েই ভ্যান চালকের মৃত্যু
নাটোরে ভ্যান থেকে পড়ে নিজের ভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। নাটোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতরাত ৩টায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি নাটোর সদর উপজেলার আগদিঘা কাটাখালী গ্রামের বাবুল প্রমাণিকের ছেলে জুয়েল-১৯ ।







