বিরোধীদলের তীব্র আপত্তির মুখেই জাতীয় সংসদে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল ২০২৬’ এবং ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬’ পাস করা হয়েছে। এ সংশোধনীগুলোর মাধ্যমে সংস্থা দুটির শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বয়সসীমা তুলে দেওয়া হয়েছে।
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৯ এপ্রিল রাত ১১টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর শ্রীনাথপুর বিওপির টহল দল, হাবিলদার হেমায়েতের নেতৃত্বে সীমান্তের মেইন পিলার প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হালদারপাড়া এলাকার একটি বাঁশবাগান থেকে তাকে আটক করে।
গত ৬ মাস ধরে অডিটোরিয়ামটি'র মেঝে ফুড়ে বের হচ্ছে পানি। ভেসে যাচ্ছে হলরুমের ফ্লোর। শুরু থেকেই জনগুরুত্বপূর্ণ ওই সমস্যাটি নিরসনে দু’টি দপ্তরের মধ্যে চলছে ঠেলাঠেলি। সমস্যা নিরসন না হওয়ায় ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত জেলা পরিষদের অডিটোরিয়ামটি এখন বেহাল অবস্থায় পরিত্যক্ত হওয়ার রুপ নিয়েছে। এ বেহাল অবস্থা নিয়ে কালীগঞ্জ পৌরসভা নিজেদের দ্বায় এড়িয়ে বলছেন, অডিটোরিয়ামটি জেলা পরিষদের।
রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনের মরদেহ তার যশোরের বাড়িতে পৌঁছেছে। বুধবার রাত ৮টার দিকে শহরের কারবালার বাড়িতে তার মরদেহ পৌঁছলে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। রাতেই জানাজা শেষে শহরের কারবালা কবরস্থানে দাফন করা হয়েছে । নিহত টিটন যশোর শহরের কারবালা এলাকার কে এম ফকরউদ্দিনের ছেলে ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে চায় না। এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমানভাবে অধিকার ভোগ করবে। শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ বৃহস্পতিবার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ।