প্রবাসীর সম্পত্তি দখলচেষ্টা: স্ত্রীসহ পরিবারে হামলা, লুটপাট ও প্রাণনাশের হুমকি
ঝালকাঠি সদর উপজেলার গাভা রামচন্দ্রপুর ইউনিয়নে পৈতৃক বসতভিটা ও কষ্টার্জিত সম্পত্তি জবরদখলের অভিযোগকে কেন্দ্র করে এক প্রবাসীর স্ত্রী ও তার পরিবারের ওপর দফায় দফায় নির্যাতন, হামলা, লুটপাট ও প্রাণনাশের হুমকির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আদালত ও থানায় পৃথক মামলা দায়ের করেছেন।







