পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামের দরিদ্র নুর ইসলামের ছেলে শহীদ আলম (২৫)। পেশায় তিনি একজন চাতাল শ্রমিক। কিছুদিন পূর্বে কাজ করার সময় বুকে প্রচণ্ড ব্যথার সঙ্গে তাঁর রক্তবমি শুরু হয়। দ্রুত তাঁকে নেওয়া হয় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে।
ঝিনাইদহের শৈলকুপার ঐতিহ্যবাহী শাহী মসজিদের দান-অনুদানের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মসজিদের মোতাওয়াল্লি মীর শামসুজ্জামান পান্নার বিরুদ্ধে। গত দুই বছরের বেশি সময়ে মসজিদে বিভিন্ন খাত থেকে ৬১ লাখ টাকা সংগ্রহ হলেও এর মধ্যে ৩০ লাখ টাকার বেশি অর্থের কোনো হিসাব পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এমনকি মসজিদের ইমামের কাছ থেকেও মাসিক চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে।
পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার, জানাজা ও দাফন কার্যক্রমে স্বাধীনতাবিরোধীদের বাধা দেওয়ার প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা।
জয়পুরহাট-পাঁচবিবি সড়কের কাশিয়াবাড়ী এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসিফ (১৭) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ যাত্রী ও স্থানীয় লোকজন বাসটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।