শ্রীপুরে ‘ওএমএস’ এর কার্যক্রমে নানা অনিয়মের অভিযোগ
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রমে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কাগজে-কলমে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কার্যক্রম চালু থাকার নিয়ম থাকলেও সরেজমিনে দেখা যায, বিকাল ৩টার আগেই অধিকাংশ ডিলার পয়েন্ট বন্ধ।







