বরগুনার বামনা উপজেলার লক্ষ্মীপুরা দাখিল মাদরাসার পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় মাদরাসার মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরা দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নাসির উদ্দিন নিলু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র মাদরাসার সুপার মোঃ মফিদুল ইসলাম, সহকারী সুপর মোস্তাফিজুর রহমান, দাখিল পরীক্ষার্থী মেহনাজ মোস্তারি, নুসরাত জাহান দিনিয়া, নাজমুল হাসান প্রমূখ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দাখিল পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। সফল হতে হলে নিয়মিত পড়াশোনার পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার এবং শৃঙ্খলা মেনে চলার বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, সততা, অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধ ধরে রেখে এগিয়ে গেলে জীবনে সফলতা অর্জন করা সম্ভব।