নড়াইলে বিনামূল্যে বীজ বিতরণ এবং হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে ‘আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ৪০ জন কৃষকের মাঝে এক কেজি করে ব্র্যাকসিড হাইব্রিড-১০ আমন ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।







