বরিশাল

জনতার কল সেন্টার উদ্বোধন

পটুয়াখালীর বাউফল উপজেলার সকল স্তরের জনগনের দু:খ লাগব ও দ্রুত সময়ে সেবা প্রদানের লক্ষ্য জনতার কল সেন্টার নামে দুটি মোবাইল নম্বর চালু করা হয়েছে।

দুপুর ২টায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে  এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন- পটুয়াখালী-২ বাউফল আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন জনগণ সংসদ সদস্যের সাথে কথা বলতে পারেনা।এ জন্য খোলা হয়েছে জনতার কল সেন্টার। প্রান্তিক কৃষক থেকে সর্বস্তরের মানুষ আমার সাথে যোগাযোগ করতে পারবে। উদ্বোধন শেষে একজন দিনমজুর লোককে একটি অটো রিক্সা উপহার দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আইন বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট মুনতাসীর মুজাহিদ ও ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি রাকিবুল ইসলাম নূর সহ উপজেলা জামায়াত ইসলামী ও শিবিরের নেতা কর্মীরা।



সম্পর্কিত খবর