কালীগঞ্জে কলেজের অফিস সহায়ক কে পিটিয়ে জখম হাসপাতালে ভর্তি
ঝিনাইদহের কালীগঞ্জ সরকারী মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজের অফিস সহায়ক তাপস সাধু খা কে বেধড়ক পিটিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে এম ইউ কলেজ ক্যাম্পাস অভ্যান্তরেই ৭/৮ জনের একদল দূর্বত্তরা তাকে হকিষ্টিক দিয়ে পিটিয়ে জখমের পর ফেলে রেখে যায়।







