Recent Post

দেশে জ্বালানি তেলের মজুদ ২ লাখ ৫৫ হাজার টন

দেশে জ্বালানি তেলের মজুদ ২ লাখ ৫৫ হাজার টন

দেশে বর্তমানে মোট ২ লাখ ৫৫ হাজার ১৮ টন জ্বালানি তেল মজুদ রয়েছে। আজ বৃহস্পতিবার জ্বালানি বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। জ্বালানি বিভাগের আজকের তথ্যানুযায়ী, বর্তমানে মজুদকৃত জ্বালানি তেলের মধ্যে ডিজেল রয়েছে ১ লাখ ২২ হাজার ৬৬০ টন, কেরোসিন ৯ হাজার ৩৭৮ টন, অকটেন ৯ হাজার ২১ টন, পেট্রল ১২ হাজার ১৯৪ টন, ফার্নেস অয়েল ৫৮ হাজার ৭৩৬ টন, জেট ফুয়েল ৪১ হাজার ৮৭৬ টন এবং মেরিন ফুয়েল মজুদ রয়েছে ১ হাজার ১৫৩ টন।

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে  সহযোগিতার আশ্বাস

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস

Apr 02, 2026Nahed Bayanno - Categories: টপ নিউজ

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক জিলবার্ট হোংবো সরকারের অগ্রাধিকারের সঙ্গে সংহতি রেখে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে আইএলওর পক্ষ থেকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। আইএলওর ৩৫৬তম গভর্নিং বডিতে অংশগ্রহণের উদ্দেশ্যে জেনেভা সফররত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে সংস্থাটির মহাপরিচালক এ আশ্বাস দেন।