বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ আশা প্রকাশ করে বলেছেন, আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের মাধ্যমে কিছুটা হলেও লোডশেডিং কমানো সম্ভব হবে। রবিবার (১ নভেম্বর) রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী।
গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় রবিবার (১ নভেম্বর) এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে।
বাংলাদেশের ব্যাংক খাতের সংস্কার ও আমানতকারীদের অর্থের সুরক্ষা নিশ্চিত করতে ৫৫ হাজার ৭৮০ কোটি টাকা (৪৫০ কোটি ডলার) ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। দেশের ব্যাংকিং খাতের তদারকি ব্যবস্থা শক্তিশালী করা, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সংস্কার এবং আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এ অর্থ ব্যয় করা হবে।