গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৪৯ ধারা অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট জারির ৪৫ দিনের মধ্যে নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ রয়েছে। গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। গতকাল শুক্রবার ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে। নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
নরসিংদীর জেলার রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলিসহ একজনকে আটক করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসন থেকে নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান সংসদ সদস্য হিসেবে নিরঙ্কুশ জয় লাভ করায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় প্রেসক্লাব কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত কিশোরের নাম মোঃ ইয়ামিন (১৬)। সে উপজেলার ৩ নম্বর কোলা ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামের মোঃ শাহিনুর তরফদারের ছেলে। শাহিনুর তরফদার পেশায় প্রবাসী।
নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের ন্যূনতম অংশ না পাওয়ায় সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।