রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী দুর্নীতি করলে তাদেরও বিচার হবে: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এবারের নির্বাচনে জনগণের ভোটে ক্ষমতায় গেলে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। দুর্নীতিতে জড়িত হলে একজন সাধারণ নাগরিক যেমন বিচারের আওতায় আসবে, তেমনি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হলেও কাউকে ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে জেলা ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী বিশাল জনসভায় তিনি এ কথা বলেন।







