বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্ঠি করে বেকার সমস্যা সমাধান করা হবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারম্যান বলেন, মানুষের জন্য রাজনীতি করি, দেশ পরিচালনার অভিজ্ঞতা শুধু বিএনপির আছে। সমস্যার সমাধান করতে চাইলে ধানের শীষে ভোট দেয়ার বিকল্প নেই। তিনি বলেন, পালানো স্বৈরাচারের ভাষা
নির্বাচনে ভোটগ্রহণ সংশ্লিষ্টদের কারো পক্ষপাতিত্ব প্রমাণিত হলে পরিণতি খুব খারাপ হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, নিরপেক্ষতার প্রশ্নে আমরা সামান্যতম কোনো বিচ্যুতি গ্রহণ করব না। এর কারণ অতীতে যেসব প্রতিষ্ঠানগুলো ভাবমূর্তি সংকটে পড়েছে, সেটির মূল কারণ ছিল নিরপেক্ষতা ও স্বচ্ছতার অভাব। এজন্য একসুতো পরিমাণ কোনো পক্ষপাতিত্ব আমরা মেন
নড়াইল-১ (কালিয়া ও সদরের আংশিক) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক বি এম নাগিব হোসেন নির্বাচনী পথসভা ও মিছিল করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে নির্বাচনী এলাকার বিভিন্ন পয়েন্টে ‘কলস’ প্রতীকের সমর্থনে এসব কর্মসূচি পালন করা হয়।
নড়াইল-১ আসনের বিছালী গ্রামে ইসলামী আন্দোলনের নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ ভিত্তিহীন দাবি করে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। সোমবার (২৬ জানুয়ারি) রাত ৯টার দিকে নড়াইল প্রেসক্লাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি জানান।
নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকার অপরাধ প্রতিবেদক ও তাঁদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। চাঁদা না দেওয়ায় সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় সংঘবদ্ধ এই হামলায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন, যাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
চব্বিশের জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। এ মামলার রায় যেকোনো দিন ঘোষণা হবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।