গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এটি চলতি মৌসুমের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই সময় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৭১ জন। মঙ্গলবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
ঢাকা: আগামী পাঁচ বছরে বাংলাদেশে প্রায় ১ ট্রিলিয়ন ইয়েন (৬.৩৫ বিলিয়ন মার্কিন ডলার) বেসরকারি খাতে বিনিয়োগ করবে জাপান। বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করার ঘোষণা দিয়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এ বিশাল অঙ্কের বিনিয়োগের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
জাপানের রাজধানী টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টা ৩২ মিনিটে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কানতেই’-এ পৌঁছালে তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এ সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়।