বাংলাদেশে এখন বিনিয়োগ বাড়াতে চায় জাপান
বিএনপি সরকারের ৮ মাসে রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হওয়ায় বাংলাদেশে এখন বিনিয়োগ বাড়াতে চায় জাপানের কোম্পানিগুলো। সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টায় জাপান সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে এই কথা জানান দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সভাপতি তারো আসো। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।







