টপ নিউজ

পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রধানমন্ত্রীর উদ্যোগে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

 

সোমবার (২৬ অক্টোবর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্স চত্বরে একটি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের উদ্যোগে দেশের বিভিন্ন পুলিশ ইউনিট, পুলিশ ব্যারাক, আবাসিক এলাকা ও অফিস চত্বরের উপযুক্ত স্থানে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ বিভিন্ন সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হবে।

 

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, দেশের বনজ সম্পদ বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে সবাইকে উদ্বুদ্ধ করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 



সম্পর্কিত খবর