গত ১৪ ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিনটি পৃথক দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নয়জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে কুমিল্লার চান্দিনা ও দাউদকান্দিতে ছয় এবং চট্টগ্রামের মীরসরাই উপজেলায় তিনজন রয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫০-৫২ জন।
সীমানা জটিলতার কারণে পাবনা-১ ও ২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করেছে কমিশন। আদালতের আদেশ অনুযায়ী এই দুই আসনে ভোটের কার্যক্রম নির্বাচন কমিশন স্থগিত করে বলে জানা গেছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী, আদালত পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোটের কার্যক্রম আপাতত বন্ধ থাকবে।