‘তারুণ্যের প্রথম ভোট, গণতন্ত্রের পক্ষে হোক’—এই আহ্বানে ঝিনাইদহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের আদর্শপাড়া এলাকায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি জেলা শাখা এই সভার আয়োজন করে।
খাগড়াছড়ির মাটিরাঙায় দুর্গম এলাকার পাহাড়ি ও বাঙালি জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ঔষধ প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ শনিবার (১০ জানুয়ারি) সকালে গুইমারা রিজিওনের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে ওয়াছু এলাকায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বিএনপির সদ্যনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমাদের সমস্যা ছিল, আমাদের সমস্যা আছে। অবশ্যই আমরা ৫ আগস্টের আগে ফিরে যেতে চাই না।’ তিনি বলেছেন, ‘আমি আমার অবস্থান থেকে যদি চিন্তা করি আমার এক পাশে ১৯৮১ সালের একটি জানাজা; একই সঙ্গে আমার এক পাশে ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের একটি জানাজা; আর আমার আরেক পাশে ২০২৪ সালের ৫ আগস্টের একটি ঘটনা। বিএনপি সরকার গঠন করলে জাতিকে সঠিকপথে পরিচালিত করবে।