দেশের বাজারে এক দফা কমার পর ফের বাড়ল সোনার দাম। এবার সোনার দাম ভরিতে এক হাজার ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি (২২ ক্যারেটের) সোনা বিক্রি হবে দুই লাখ ২৭ হাজার ৮৫৬ টাকায়। আগামীকাল রবিবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুকসহ মো. রায়হান উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল শুক্রবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পত্তন ইউনিয়নের নোয়াগাঁও বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লাভজনক হওয়া সত্ত্বেও বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়া হয়েছে বেনাপোল-খুলনা-মোংলা রুটে চলাচলকারী ‘বেতনা কমিউটার’ ট্রেনটি। আগামীকাল রোববার (১১ জানুয়ারি) থেকে ‘এইচ অ্যান্ড এম ট্রেডিং করপোরেশন’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম ও টিকিট ব্যবস্থাপনা পরিচালনা করবে।
রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করে প্রথম দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন। একজনের প্রার্থিতা বাতিলের আবেদনও মঞ্জুর করেছে ইসি। অবৈধ থেকে গেছেন ১৫ জন এবং বিবেচনাধীন রয়েছেন তিনজন। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নেন।