জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৩ টাকা থেকে ৫৩ টাকা বাড়িয়ে ১৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) নতুন এ মূল্যের ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
কয়েক দফা দাবিতে রাজধানীর কারওয়ান বাজার মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করা মোবাইল ফোন ব্যবসায়ীদের লাঠিপেটা করে সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, রায়টকার ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। রোববার (৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের মধ্যে একপর্যায়ে ব্যবসায়ীরা সড়ক ছেড়ে দেন। ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। জানা গেছে, ন্যাশনাল
ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ঘটনাকে একটি বিপজ্জনক নজির হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে জানান, ভেনেজুয়েলায় চলমান উত্তেজনা বৃদ্ধির জেরে গুতেরেস গভীরভাবে উদ্বিগ্ন এবং তিনি আশঙ্কা করছেন এই অভিযানের কারণে অদূর ভবিষ্যতে দক্ষিণ আম