Recent Post

গাজীপুরে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

গাজীপুরে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

Jan 03, 2026Monjur Alam - Categories: ঢাকা , টপ নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। হলফনামায় ত্রুটি, এক শতাংশ ভোটারের স্বাক্ষরের গরমিল ও প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করায় এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

নড়াইলের দুই আসনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, বৈধ ৯

নড়াইলের দুই আসনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, বৈধ ৯

Jan 03, 2026Monjur Alam - Categories: খুলনা , টপ নিউজ

নড়াইলের দুটি সংসদীয় আসনে দাখিলকৃত ২৪টি মনোনয়নপত্রের মধ্যে ১৩ প্রার্থীর আবেদন বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। যাচাই-বাছাই শেষে আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে নড়াইল-১ ও নড়াইল-২ আসনে নয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং বাকি দুই প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

পঞ্চগড়ে নওশাদ জমির ও সারজিস আলমের একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার

পঞ্চগড়ে নওশাদ জমির ও সারজিস আলমের একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার

Jan 03, 2026Monjur Alam - Categories: রাজনীতি , রংপুর , টপ নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ে রাজনৈতিক সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দুই কেন্দ্রীয় নেতা। পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও প্রার্থী সারজিস আলম একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

রাণীনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

রাণীনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

Jan 03, 2026Monjur Alam - Categories: রাজশাহী , টপ নিউজ

‘টেকসই উন্নয়ন ও সমৃদ্ধি, সমাজসেবা দিবে অগ্রগতি’— এই প্রতিপাদ্যে নওগাঁর রাণীনগরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

জানুয়ারিতে ৫টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে

জানুয়ারিতে ৫টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে

Jan 03, 2026Nahed Bayanno - Categories: দেশের খবর , টপ নিউজ

চলতি জানুয়ারি মাসে চার থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত এক মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়/নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।