Recent Post

তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে আহত বিএনপি নেতার মৃত্যু

তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে আহত বিএনপি নেতার মৃত্যু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা জামাল উদ্দিন (৫৮) মারা গেছেন। আজ শুক্রবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যশোর রেজিস্ট্রি অফিসে আগুন: পুড়ল দুইশ বছরের পুরনো গুরুত্বপূর্ণ দলিল

যশোর রেজিস্ট্রি অফিসে আগুন: পুড়ল দুইশ বছরের পুরনো গুরুত্বপূর্ণ দলিল

Jan 02, 2026Monjur Alam - Categories: খুলনা , টপ নিউজ

যশোরের জেলা রেজিস্ট্রি অফিসের পুরনো ভবনের রেকর্ড রুমে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে ১৭৪১ সাল থেকে ১৯৪০ সাল পর্যন্ত প্রায় দুইশ বছরের পুরনো অমূল্য দলিলপত্র ও রেকর্ড বই পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সংঘটিত এই অগ্নিকাণ্ডে ঐহিতাসিক ভলিউম বুক, বালাম ও সূচিপত্রসহ অসংখ্য গুরুত্বপূর্ণ নথি ধ্বংস হয়।

পেট্রাপোল বন্দরে যাত্রী ফি কার্যকর, বাড়ছে যাতায়াত খরচ

পেট্রাপোল বন্দরে যাত্রী ফি কার্যকর, বাড়ছে যাতায়াত খরচ

Jan 02, 2026Monjur Alam - Categories: খুলনা , টপ নিউজ

নতুন বছরের প্রথম দিন থেকেই ভারত-বাংলাদেশ স্থলপথে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীদের খরচ বেড়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকে ভারতের পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ আন্তর্জাতিক যাত্রীদের কাছ থেকে ২০০ থেকে ৫০০ রুপি পর্যন্ত 'প্যাসেঞ্জার ইউজার চার্জ' (পিইউসি) আদায় শুরু করেছে।

যশোরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জেলা বিএনপির দোয়া

যশোরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জেলা বিএনপির দোয়া

Jan 02, 2026Monjur Alam - Categories: খুলনা , টপ নিউজ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় যশোরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা যশোর জেলা বিএনপির উদ্যোগে শহরের দড়াটানা জামে মসজিদসহ জেলার বিভিন্ন পর্যায়ের মসজিদে এই কর্মসূচি পালন করা হয়।

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ড. কামাল

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ড. কামাল

Jan 02, 2026Nahed Bayanno - Categories: রাজনীতি , টপ নিউজ

বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ। শুক্রবার (২ জানুয়ারি) তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান গণমাধ্যমে জানান, ড. কামাল হোসেন ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন। তিনি ড. কামাল হোসেনের রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

তিন দিনের মধ্যে ব্যানার-পোস্টার সরানোর সিদ্ধান্ত বিএনপির

তিন দিনের মধ্যে ব্যানার-পোস্টার সরানোর সিদ্ধান্ত বিএনপির

Jan 02, 2026Nahed Bayanno - Categories: রাজনীতি , টপ নিউজ

রাজধানী ঢাকাসহ দেশের সব জায়গা থেকে তিন দিনের মধ্যে ব্যানার-পোস্টার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সদ্য প্রয়াত দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানানো ব্যানার-পোস্টার বাদে অন্য সব ব্যানার-পোস্টার সরিয়ে নেওয়া হচ্ছে।