বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দলটির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বলে জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দলটির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বলে জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারে ২ টাকা করে কমিয়েছে সরকার। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন দাম কার্যকর হচ্ছে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে। প্রজ্ঞাপন অনুযায়ী, জানুয়ারি মাসে ডিজেলের দাম প্রতি লিটারে ১০৪ টাকা থেকে কমে হয়েছে ১০২ টাকা। একইভাবে অকটেনের দাম ১২৪ টাকা থেকে কমে ১২২ টাকা এবং পেট্রলের দাম ১২০ টাকা থেকে কমে
নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনের মধ্যে দুটিতে যাচাই-বাছাই শেষে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিনে শর্ত পূরণ না হওয়ায় এবং তথ্যগত ত্রুটির কারণে এসব প্রার্থীর আবেদন বাতিল করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের দুটি আসনে জামায়াতে ইসলামীর আলোচিত প্রার্থী ডা. মো. মোসলেহ উদ্দিন ফরিদসহ সাতজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান এ সিদ্ধান্ত ঘোষণা করেন।
পঞ্চগড়সহ দেশের উত্তরাঞ্চলের সব চা কারখানায় আগামী ৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টানা দুই মাস চা প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের সুপারিশ অনুযায়ী, চা গাছের 'প্রুনিং' বা ছাঁটাই কার্যক্রম পরিচালনার মাধ্যমে চায়ের গুণগত মান ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চা বোর্ড।