ঝিনাইদহে খালেদা জিয়ার আত্মার শান্তিতে মন্দিরে বিশেষ প্রার্থনা
ঝিনাইদহে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে শহরের মদন মোহন মন্দিরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন এই সভার আয়োজন করে।







