নতুন বছর ২০২৬! বাংলাদেশে শুরু হতে আর বাকি মাত্র দুই ঘণ্টা। তবে বিশ্বের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে নতুন বছর বরণ শুরু হয়ে গেছে। সবার আগে নতুন বছরকে স্বাগত জানায় প্রশান্ত মহাসাগরীয় দেশ কিরিবাতির কিরিতিমাতিতে। এরপর একে একে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশে নতুন বছর শুরু হয়। সংবাদমাধ্যম বিবিসি সর্বশেষ দক্ষিণ কোরিয়া ও জাপানে নতুন বছর শুরু হওয়ার তথ্য জানিয়েছে।
জামালপুরের দিগপাইত উপ-শহরে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি এস এম ইব্রাহীম হোসাইন লেবুর সভাপতিত্বে আয়োজিত এক সাধারণ সভায় পাঁচ সদস্যের এই প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়।
গাজীপুর মহানগরের সদর থানাধীন চাপুলিয়া এলাকায় ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একদল ভূমিদস্যুর বিরুদ্ধে। এ ঘটনায় এক সাংবাদিকসহ তিনজন আহত হয়েছেন। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জমা দেওয়া হলফনামায় নিজের সম্পদের বিবরণ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। হলফনামার তথ্য অনুযায়ী, তার নামে কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট বা ব্যক্তিগত গাড়ি নেই; হাতে নগদ রয়েছে ৩ লাখ ১১ হাজার ১২৮ টাকা।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী অধ্যাপক ড. মো. তোফাজ্জল ইসলাম। আগামী ৩১ ডিসেম্বর থেকে পরবর্তী দুই বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন।