Recent Post

ঝিনাইদহে রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা, কাফনের কাপড় পরে বিএনপির বিক্ষোভ

ঝিনাইদহে রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা, কাফনের কাপড় পরে বিএনপির বিক্ষোভ

Dec 26, 2025Monjur Alam - Categories: খুলনা , টপ নিউজ

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় বিএনপি। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপির হাজারো নেতাকর্মী কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল বের করেন। এসময় তারা রাশেদ খানের মনোনয়ন বাতিল করে স্থানীয় যোগ্য নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

কালীগঞ্জে চার রেস্তোরাঁকে জরিমানা, জনস্বার্থে প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

কালীগঞ্জে চার রেস্তোরাঁকে জরিমানা, জনস্বার্থে প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

Dec 26, 2025Monjur Alam - Categories: খুলনা , টপ নিউজ

ঝিনাইদহের কালীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি রেস্তোরাঁকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের ৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের ৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

Dec 26, 2025Monjur Alam - Categories: ময়মনসিংহ , টপ নিউজ

জামালপুরের ঐতিহাসিক কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি-৮৬’ ব্যাচের ৪০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে ‘বন্ধুত্বের বন্ধন চিরন্তন’ স্লোগানকে সামনে রেখে সাবেক শিক্ষার্থীরা এই বর্ণাঢ্য উৎসবে মেতে ওঠেন।

গুলিস্তানে শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গুলিস্তানে শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

Dec 26, 2025Nahed Bayanno - Categories: দেশের খবর , টপ নিউজ

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টের একটি শপিং কমপ্লেক্সে আগুন লেগেছে। খবর পেয়ে সেখানে গিয়ে কাজ করছে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের নয়টি ইউনিট। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আটতলা ভবনের ছাদের ওপর গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে।

মাটিরাঙায় সেনাবাহিনী কর্তৃক মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মাটিরাঙায় সেনাবাহিনী কর্তৃক মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

খাগড়াছড়ির মাটিরাঙায় পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে মাটিরাঙা সেনা জোন (১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি)। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন।