ব্যাটিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ। চতুর্থ ইনিংসে ১৭০ রানের সহজ লক্ষ্য পেয়ে আক্রমণাত্মক ব্যাটিংয়ে অনায়াস জয় তুলে নিয়েছে সফরকারীরা।
তাতে দুই ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে গেল ক্যারিবীয়রা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার শেষ হওয়া প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩৫.১ ওভারেই পৌঁছে যায় তারা।