রংপুর

দিনাজপুরে ৩৫০ ট্রাক্টর হস্তান্তর করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পথে এসিআই মটরস

কৃষি যান্ত্রিকীকরণের অন্যতম পথিকৃৎ এসিআই মটরস লিমিটেড ২৭ অক্টোবর ২০২৫ তারিখে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করে। 'সোনালিকার বিশ্ব জয়' প্রতিপাদ্য নিয়ে এই মেগা ইভেন্টে একযোগে ৩৫০ ইউনিট সোনালিকা ট্রাক্টর কৃষকদের হাতে হস্তান্তর করা হয়। একক অনুষ্ঠানে এত বিপুল সংখ্যক ট্রাক্টর হস্তান্তরের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য, যা দেশের কৃষির ইতিহাসে এক নতুন মাইলফলক।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিআই মটরস-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ট্রাক্টরস লিমিটেড-এর ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব সাক্সেনা এবং বিশেষ অতিথি ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও এসিআই মটরস-এর চীফ বিজনেস অফিসার মোঃ আসিফ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সোনালিকা ট্রাক্টরের গ্রাহক ও চালকরা উপস্থিত ছিলেন।

সোনালিকার সাথে সুদীর্ঘ ১৮ বছরের পথচলায় এসিআই মটরস লিমিটেড দেশের কৃষি যান্ত্রিকীকরণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের ট্রাক্টর মার্কেটে ৫০ শতাংশের বেশি মার্কেট শেয়ার নিয়ে নেতৃত্ব ধরে রেখেছে। এই বিশেষ আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল এই সাফল্য উদযাপন করা এবং দেশের কৃষিতে নতুন উদ্দীপনা তৈরি করা।

এসিআই মটরস লিমিটেড মনে করে, কৃষিতে উৎসাহের ঘাটতি দূর করে দেশের কৃষির উন্নয়ন এবং কৃষকদের উদ্দীপনা সৃষ্টি করা তাদের দায়িত্ব। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণের অগ্রগতি তুলে ধরা এবং দেশের কৃষি ও কৃষক যে বিশ্বমানের, তার মর্যাদা প্রতিষ্ঠা করাই এই উদ্যোগের লক্ষ্য। কোম্পানিটির মতে, এই বিশ্ব রেকর্ড কৃষকদের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি এবং এসিআই মটরস লিমিটেডের পক্ষ থেকে কৃষকদের প্রতি একটি গৌরবময় উপহার। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি কৃষকদের উন্নয়ন ও কৃষির আধুনিকীকরণে নিবেদিত থাকবে।



সম্পর্কিত খবর