চট্টগ্রাম প্রতিদিন

দীঘিনালায় মাইনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনের ১ লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুইজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

রবিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার কবাখালী ইউনিয়নের পাবলাখালী কলাবাগান এলাকার মাইনী নদী থেকে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

 

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (২) ধারায় অবৈধভাবে বালু উত্তোলনকারী আলা উদ্দিন এবং শান্তি জীবন চাকমা— এই দুইজনকে এক লাখ টাকা জরিমানা করেন।

 

পরে তাৎক্ষণিকভাবে দু'জনের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়।

 

অভিযান শেষে ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান বলেন, "প্রাকৃতিক সম্পদের ক্ষতি করে পাহাড় কাটা বা অবৈধভাবে বালু উত্তোলনকারী অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।"

 



সম্পর্কিত খবর