ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) প্রোগ্রামের চলমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ২৩২ টার্মের আগামী ১৩, ১৪ ও ২৮ ফেব্রুয়ারির নির্ধারিত পরীক্ষাগুলো স্থগিত করে নতুন তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্লাহ মাহামুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী ০৬, ০৭ ও ১৪ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী নির্ধারিত দিনে সকাল ও বিকাল—উভয় শিফটে এই পরীক্ষাগুলো গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ৩য় বর্ষ ২য় সেমিস্টার ও ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থীরা এই পরিবর্তনের আওতায় থাকবেন। পরিবর্তিত বিস্তারিত সময়সূচি বাউবির নির্দিষ্ট স্টাডি সেন্টার, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের নোটিশ বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে (www.bou.ac.bd) প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, জাতীয় নির্বাচনের নিরাপত্তামূলক প্রস্তুতি ও ভোটগ্রহণের তারিখ বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।