ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে ফুলবাড়ীয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ২য় দিন বৃহস্পতিবার সকাল ১০টায় ম্যাক্সিস্ট্যান্ড এলাকায় এই অবস্থান কর্মসূচী পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রচার সম্পাদক আব্দুল করিম সরকার।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশিকুল হক আশিক এর সভাপতিত্ব জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিস এর সঞ্চালনা বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ আহমেদ মাসুদ,বালিয়ান ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক এসাহাক আলী,পৌর বিএনপির নেতা রফিকুল ইসলাম মাখন,সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ বিএ, জেলা যুবদলের সহ সভাপতি আনোয়ার সাহাদাত আনার,বিএনপির নেতা সবুজ তালুকদার,গোলাম সারোয়ার,পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফর কবির সালেক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুদরত ই কামাল উজ্জ্বল,যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ বুলবুল,কৃষক দলের আহবায়ক শিখন,মৎস্যজীবি দলের আহবায়ক মোজাম্মেল হক,যুবদলের মীজা আনিস, উপজেলা ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন,সদস্য সচিব আলামিন, যুগ্ন আহবায়ক এজিএম ফাহাদ,পৌর ছাত্রদলের আহবায়ক হাসমত আলী মন্ডল, কলেজ ছাত্রদলের আহবায়ক রোমান মিয়া, ছাত্রদল নেতা আরিফুর রহমান আকাশ,আনোয়ার হোসেন, স্বাধীন হোসেন,শফিকুল ইসলাম প্রমুখ।
অবস্থান কর্মসুচিতে উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আব্দুল করিম সরকার বলেন, বহু রক্তের বিনিময়ে ছাত্র-জনতার অর্জিত বিজয় ছিনিয়ে নিতে আওয়ামী লীগ ও তার প্রভুরা নানাবিধ ষড়যন্ত্র শুরু করেছে। আমাদের সতর্ক ও সচেতন থাকতে হবে যাতে কোন ষড়যন্ত্র কিংবা আমাদের কোন ভুলের কারণে এই বিজয় হাতছাড়া না হয়। তিনি আরোও বলেন, ৫৭ জন পদস্থ সেনা কর্মকর্তা ও হেফাজতে ইসলামের আলেম-ওলামাদের হত্যার বিচার হবে। আমাদের জাতীয় বীরেরা বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন,সকল হত্যার বিচার হবে।গত১৫ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে গুম-খুন করা হয়েছে। দেশের জনগণ শেখ হাসিনাসহ তার দোসদের বিচার চায়। পতন হওয়া আওয়ামী লীগ সরকারের প্রতিটি ঘটনার বিচার এই বাংলার মাটিতে করা হবে। বিএনপি সব সময় দেশের মানুষের পাশে আছে এবং থাকবে। বিএনপি ও যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের শত শত নেতা কর্মী অংশ গ্রহণ করেন।