রাজনীতি

বিএনপির সাথে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দল

বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের প্রতিনিধি দলের বৈঠক। ছবি: মিডিয়া সেল

বাংলাদেশে আগামী নির্বাচন বিষয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের একটি প্রতিনিধি দল। সেই লক্ষ্য তারা দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি’র সাথে বৈঠকে বসেছেন। সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসে এ বৈঠক শুরু হয়। 

বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলে আরো রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

কার্টার সেন্টারের ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর (ডেমোক্রেসি প্রোগ্রাম) জোনাথন স্টোনস্ট্রিট। অন্য সদস্যরা হলেন, সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর তারা শরিফ, ডেটা সায়েন্টিস্ট

মাইকেল বালদাসারো, অ্যাসোসিয়েট ডিরেক্টর (ডেমোক্রেসি প্রোগ্রাম) সাইরাহ জাইদি, প্রোগ্রাম অ্যাসোসিয়েট (পিস প্রোগ্রাম - ডেমোক্রেসি প্রোগ্রাম) ড্যানিয়েল রিচার্ডসন এবং স্থানীয় মূল্যায়ন বিশেষজ্ঞ কাজী শহীদুল ইসলাম। 

বায়ান্ন/এসবি

 

 



সম্পর্কিত খবর