সিলেট

শ্রীমঙ্গলে পপুলার হোন্ডা গ্যালারির বর্ষপূর্তি ও ‘কাস্টমার মিট’ অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশে মোটরসাইকেল শোরুম 'পপুলার হোন্ডা গ্যালারি'র পঞ্চম বর্ষপূর্তি ও ‘কাস্টমার মিট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে শোরুম প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে কয়েক শ বাইকপ্রেমী ও নিয়মিত গ্রাহক অংশ নেন।

 

গ্রাহক ও প্রতিষ্ঠানের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আশরাফুল ইসলাম কামরুল। পপুলার হোন্ডা গ্যালারির ব্যবস্থাপক কাজী মহসিন আহমদ রাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে মো. ফখরুল ইসলাম বলেন, “পপুলার হোন্ডা গ্যালারি সবসময় গ্রাহকসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। উন্নত প্রযুক্তি ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।” অনুষ্ঠানে হোন্ডার অত্যাধুনিক মডেল ও নতুন প্রযুক্তি নিয়ে বিশদ আলোচনা এবং গ্রাহকদের সরাসরি মতামত ও প্রশ্নের উত্তর দেওয়া হয়।

 

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে কেক কাটা ছাড়াও গ্রাহকদের জন্য ছিল বিনোদনমূলক বেলুন খেলা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। গ্রাহকদের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত করার প্রতিশ্রুতি দেন আয়োজকরা।

 

 


সম্পর্কিত খবর